সাধারণ, বিজ্ঞান ও টেকনোলজি ২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের এ ইউনিটের ফলাফল বৃহস্পতিবার (৪ আগস্ট) প্রকাশ হয় । এতে যৌথভাবে প্রথম হয়েছেন দুইছাত্রী।তাদের নামও একই। একজনের নাম সুমাইয়া রহমান অন্যজন সুমাইয়া বিনতে মাসুদ। কি অদ্ভুত! তাঁরা ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৮৭.৫০ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন।
শনিবার (৬ আগস্ট) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার (৪ আগস্ট) জিএসটির ওয়েবসাইটে গুচ্ছের এ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ নাম্বার পেয়ে যৌথভাবে ২জন প্রথম হয়েছেন। তাদের উভয়ের প্রাপ্ত নম্বর ৮৭.৫০।
জানা যায়, সুমাইয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। তিনি এসএসসিতে জিপিএ-৫ পেয়ে ভর্তি হন হলিক্রস কলেজে। সেখান থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।
অন্যদিকে সুমাইয়া বিনতে মাসুদ খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।
এবার গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৮৭.৫০, সর্বনিম্ন মাইনাস ২০ নম্বর পেয়েছেন শিক্ষার্থীরা। পরীক্ষায় ৩০ নাম্বারের উপরে যারা পেয়েছেন সবাইকে ঊর্ত্তীণ দেখানো হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৮৫ হজার ৫৮২জন। অনুত্তীর্ণ হয়েছেন ৬৬ হাজার ৭১১জন।
এরআগে শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশব্যাপী গুচ্ছ ভর্তি পরীক্ষার এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া আগামী ১৩ আগস্ট গুচ্ছ ভর্তি পরীক্ষায় কলা অনুষদ ‘বি’ ইউনিট এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



