শেরপুর জেলা থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘শেরপুর স্টুডেন্টস্ এসোসিয়েশন’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসাবে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরমান সাঈদ ও সাধারণ সম্পাদক হিসাবে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আরেফিন ইমন মনোনীত হয়েছেন।
গতকাল শনিবার (৬ আগস্ট) দুপুরে সংগঠনটি পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি সুমন মিয়া, সহ সভাপতি নাঈম সরকার, আশরাফুল ইসলাম শরীফ ও মেহেদী হাসান মিম, যুগ্ম সাধারণ সম্পাদক নেসার উদ্দিন নান্নু ও হোসনে আরা শৈলী, সহ সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক দুর্জয় সরকার তীর্থ, সহ সাংগঠনিক সম্পাদক তীর্থ চন্দ্র দাস ও মো. ইরতেজাউর রহমান অর্নব। কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সহ কোষাধ্যক্ষ তাসনিমুল হাসান সিয়াম ও সিনথিয়া, সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা শিপু, সহ সাংস্কৃতিক সম্পাদক মিনহা জাহান মুক্তা ও ইকরামুল, দপ্তর সম্পাদক রবিন, সহ দপ্তর সম্পাদক নাফিজ ও রুবেল।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন মো. খোকন মিয়া, মো. সোহানুর ইসলাম, মো. আবদুল্লাহ, মিষ্টি, কনিকা, সাদিয়া আনজুম অর্নি, মো. শাকিল খান আরবি, আনিসুর রহমান, রুবাইয়া নাসরিন, মাহফুজ আনাম রিয়াদ ও সাদি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



