গতকাল শুক্রবার রাত ১২টার পর থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। দামের সঙ্গে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে পরিবহন মালিকরা। আজ শনিবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহ। তিনি জানান, আজ বিকেল ৫টায় বিআরটিএর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। দিবাগত রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে।
ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি বেড়েছে ৩৪ টাকা, যা পূর্বে ছিল ৮০ টাকা। পেট্রোলের দাম লিটারপ্রতি বেড়েছে ৪৪ টাকা, যা এতদিন ছিল ৮৬ টাকায়। অকটেনের লিটারপ্রতি দাম বৃদ্ধি করা হয়েছে ৪৬ টাকা, এতদিন যা ছিল ৮৯ টাকা।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



