শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের প্রভোস্ট বডির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় শাহপরাণ হলের কনফারেন্স কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান, সহকারী প্রভোস্ট কৌশিক সাহা, আসিফ মোহাম্মদ সামির, মো. মেহেদী হাসান নাহিদ, মো. আব্দুল্লাহ আল নোমান বখত, মো. নাজমুল কবির ও মোহাম্মদ রায়হান উল্লাহ।
মতবিনিময়কালে মোহাম্মদ মিজানুর রহমান খান বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করার চেষ্টা করি। শিক্ষার্থীরা কোনো অভিযোগ করলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা সমাধানের পদক্ষেপ নেই। শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দরা যেকোনো সময় প্রয়োজনীয় পরামর্শ দিয়ে পাশে থেকেছে। অতীতের ন্যায় আগামীতেও তাদের পাশে পাবো বলে আশা রাখি।
শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, বিশ্ববিদ্যালয়ের সংকট ও সম্ভাবনা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে প্রেসক্লাবের সদস্যবৃন্দ। হলের সার্বিক উন্নয়নে পূর্বের ন্যায় আগামীতেও হল কর্তৃপক্ষের সাথে একযোগে কাজ করে যাবে শাবি প্রেসক্লাব।
এসময় আরো উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন, কার্যকরী সদস্য তানভীর হাসান, মো. শাদমান শাবাব, আদনান হৃদয়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সদস্য অংকিতা দাস গুপ্তা, হাবিবুল হাসান রিজভী, রাহাত হাসান মিশকাত, নাঈম আহমদ শুভ ও নোমান মিয়া।
নতুনসিলেট২৪ডটকম / আল-আমিন
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



