ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করতে গিয়ে হামলার ভয় দেখালেন ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।
সড়ক অবরোধ করতে গিয়ে গাড়ি আটকিয়ে চালক ও যাত্রীদের হাতে লাঠি (স্ট্যাম্প) নিয়ে ধমকাতে থাকেন। দিকভ্রান্ত চালকরা হামলা হতে পারে ভেবে যাত্রীদের নিয়ে ফিরে যান। অনেকের গাড়িতে রোগি থাকা স্বত্বেও তাদের ফিরিয়ে দেওয়া হয়।
বুধবার (০৩ আগস্ট) বেলা দেড়টার দিকে হাসপাতালের সামনের সড়ক অবরোধকালে এমন দৃশ্য দেখা যায়।
ওই সময় মাথার উপর কাঠফাঁটা রোদ।ব্যস্ততম হাসপাতাল সড়কে নারী-শিশুদের নিয়ে জনসাধারণের চলাচল। আর হাসপাতালে গমনাগমনের একমাত্র সড়ক এটি। কিন্তু হঠাৎ করে সড়কটি অবরোধের কারণে চালক-যাত্রীদের পড়তে হয় বিড়ম্বনায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রদের উপর হামলার ঘটনায় সেবাদান বন্ধ রেখে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেন। কিন্তু হামলার প্রতিবাদ করতে এসে তারা চালক ও যাত্রী সাধারণকে গাড়ির গতি ফেরাতে গিয়ে হামলার হুমকি দেন। এসময় অনেককে ক্রিকেট খেলার স্ট্যাম্প হাতে সড়কে অবস্থান করতে দেখা যায়।
এদিন বেলা দেড়টায় আন্দোলনে নেমে সড়ক অবরোধ করেন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে রোগি গমনাগমনের হাসপাতালের প্রবেশপথ (২য় ফটক) বন্ধ করে দেন।
সরেজমিন দেখা যায়, স্ট্যাম্প হাতে আন্দোলনকারীরা যানচলাচলের গতিরোধ করছেন। তাদের স্ট্যাম্প উচিয়ে তাদের হুমকিতে চালক ও যাত্রীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।
ভোক্তভোগিদের অনেকে বলেন, তারা জরুরী প্রয়োজনে বের হয়ে মেডিক্যাল কলেজ ছাত্রদের আন্দোলনে আটকা পড়েন। আন্দোলনকারী শিক্ষার্থীরা লাঠির ভয় দেখায়। তারা এ্যাম্বুলেন্স চলতে দেয়নি। দিকভ্রন্ত স্বজনরা রোগিকে হুইল চেয়ারে বসিয়ে প্রধান সড়ক দিয়ে অন্যত্র নিয়ে যেতে দেখা যায়। অবরোধকালে যানজটে রোগি নিয়ে আটকা পড়েন অনেকে। যেদিও বিকল্প পথে তারা রোগিদের বহন করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান।

এরপর বুধবার (০৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে হাসপাতাল পরিচালকের অনুরোধে আলটিমেটাম দিয়ে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত আন্দোলন স্থগিত করে ক্যাম্পাসে ফিরেন।
গত সোমবার রাতে দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় আন্দোলনে নামেন ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় দু’টি মামলাও করে হাসপাতাল ও কলেজ প্রশাসন।
উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার (২ আগস্ট) মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসে তাদের দাবিগুলো মেনে নিলেও অপর আসামিদের গ্রেফতার দাবিতে তারা বুধবার (০৩ আগস্ট) ফের অবরোধ করে বিক্ষোভ করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



