সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ এহসান শাহ্। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) এর দায়িত্বে ছিলেন।
বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, সুনামগঞ্জের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন। গত ২ জুন মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ধনঞ্জয় কুমার দাশ কর্তৃক স্বাক্ষরিত পত্রে তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি প্রদান করা হয়। পরবর্তীতে ১৩ জুলাই তাকে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকার অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়।
তিনি সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে ৭ আগস্ট ২০১৯ সালে যোগদান করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



