সিলেট জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করতে যাচ্ছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর আগে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, সিলেটের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হচ্ছেন। গত ২ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তা নিশ্চিত করা হয়। মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ২০১৯ সালের ২৪ জুন সিলেট জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



