রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় শিফটে বায়েজিদ খানের দেওয়া প্রক্সিতে প্রথম হওয়া তানভীর আহমেদের ফল বাতিল করা হয়েছে।
গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বুধবার (৩ আগস্ট) দুপুরে ‘এ’ ইউনিটের ভর্তি কমিটি তার ফল বাতিল করে।
তিনি ৯২ দশমিক ৭৫ নম্বর পেয়ে ওই শিফটে প্রথম হন।
গতকাল মঙ্গলবার (২ আগস্ট) রাতে রাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলে দেখা যায়, ‘এ’ ইউনিটের ৩৯৫৩৪ রোল নম্বরধারী তানভীর আহমেদ নামে একজন দ্বিতীয় শিফটে প্রথম হয়েছেন। পরীক্ষার দিন জনসংযোগ দপ্তর প্রশাসকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও উল্লেখ করা হয়- এই রোল নম্বরধারী তানভীরের হয়ে প্রক্সি দিতে গিয়ে আটক বায়েজিদ খান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



