গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য গড়তে তুলতে চাই। সেই ঐক্যে নির্যাতিত দল হিসেবে বিএনপিকে সঙ্গে রাখতে পারি। কিন্তু তাদের হাতে ক্ষমতা ছাড়া যাবে না।
মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গণসংহতি আন্দোলন এই সভার আয়োজন করে।
নুরুল হক নুর বলেন, বিএনপি ১৯৯৬ সালে এককভাবে ক্ষমতায় থাকতে চাইলেও তারা জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়েছে। তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সবাইকে ছাড়িয়ে গেছে। বর্তমান সরকার যিনি ক্ষমতায় আছেন, যিনি বঙ্গবন্ধুর কন্যা, যাকে মানুষ সম্মান দেয়, কিন্তু তিনি যেভাবে জনগণ ও বিরোধী দলের প্রতি অসম্মান দেখিয়েছেন, এতে আমরা লজ্জিত। আমরা গত ৩৪ বছরে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলকেই ক্ষমতায় দেখেছি। তাদের চরিত্র একই। এই দুই দল ক্ষমতায় থাকলে জনগণের কিছুই হবে না। তৃতীয় কোনো শক্তিকে আমাদের ক্ষমতায় আনতে হবে।
সবাইকে ‘গণ ঐক্য’ গড়ার আহ্বান জানিয়ে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া নুর বলেন, যাদের সঙ্গে রাজপথে ঐক্য সম্ভব, তাদের সঙ্গে রাজপথে। যাদের সঙ্গে টেবিলে সম্ভব, তাদের সাথে টেবিলে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



