দুই ছাত্রের ওপর বহিরাগতদের হামলার আন্দোলনে যান ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) শিক্ষার্থীরা। ভোররাতে প্রশাসনের আশ্বাসে মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত ধর্মঘট স্থগিত করেন।
উদ্ভুত পরিস্থিতিতে ঘটনার নিস্পত্তির লক্ষে ওসমানী মেডিক্যাল কলেজে বৈঠকে বসেছেন প্রশাসন-রাজনৈতিক নেতারা।
মঙ্গলবার বেলা ২টার দিকে তারা মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্মেলন কক্ষে বৈঠকে বসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
বৈঠকে উপস্থিত আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমা ভূঁইয়া, উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী।
ক্যাম্পাসে ঢুকে মেডিক্যা্ল কলেজের ছাত্রদের উপর হামলার ঘটনায় সোমবার (০১ আগস্ট) দিনগত রাত ১১টা থেকে তারা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করা হয়। মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেবা বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন ইন্টার্ণ চিকিৎসকরাও।
তারা হাসপাতালের ফটক বন্ধ করে দিয়ে ধর্মঘটের আহ্বান করেন। রাত ১টার দিকে যখন হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিজ কক্ষে বৈঠকে বসেন পরিচালক। তখন শিক্ষার্থী ও ইন্টার্ণ চিকিৎসকরা পরিচালককে অবরুদ্ধ করে রাখেন। উদ্ভুত পরিস্থিতিতে পুলিশ অভিযান চালিয়ে হামলাকারীদের ২ জনকে আটক করে। পরে রাত আড়াইটা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে এ ধরণের ঘটনা নতুন নয়। এর আগেও ঘটনা ঘটেছে। তাই এর স্থায়ী সমাধান চান তারা।
আন্দোলনকারীরা বলেন, প্রশাসনের পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসের ভোররাত ৩টায় কর্মসূচি স্থগিত রাখা হয়। এর প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি স্থগিত রাখা হয়।
হামলার ঘটনায় আটককৃতরা হলো- সিলেট সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নগরের মুন্সিপাড়ার মৃত রানা আহমদের ছেলে মাহিদ হাছান রাব্বি ও তার সহযোগী কাজলশাহ এলাকার আব্দুল হান্নানের ছেলে এহছান আহমদ।
উল্লেখ্য, গত রোববার হাসপাতালে চিকিৎসাধীন এক রোগির স্বজনরা কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন।এ কারণে দুইজনকে পুলিশে সোপর্দ করা্ হয়।
এই ঘটনার জেরে সোমবার রাত ১০টার দিকে বহিরাগতরা ক্যাম্পাস অভ্যন্তরে এসে শিক্ষার্থীদের উপর হামলা করেন। এতে মেডিক্যাল কলেজের ৫ম বর্ষের ছাত্র নাইমুর রহমান ইমন (২৪) ও ৩য় বর্ষের রুদ্র নাথ (২০) গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর প্রেক্ষিতে আন্দোলনে যান শিক্ষার্থীরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



