সিলেট জেলা জজ কোর্টের সাবেক এপিপি ও সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের সাবেক সভাপতি নগরীর ৩৩ হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা এডভোকেট ফখরুদ্দিন আহমদ (৭৬) এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট মহানগর বিএনপি।
মঙ্গলবার এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন, স্বজ্জন ব্যক্তিত্ব এডভোকেট ফখরুদ্দিন আহমদ একজন গুনীব্যক্তি ও সিলেটবাসী অভিভাবক ছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। এই প্রবীণ গুণীজনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আল-আমিন মরহুম এডভোকেট ফখরুদ্দিন আহমদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



