সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ে ড্রাগন মার্ট শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, চায়নিজ মার্কেটে অগ্নিকাণ্ডের স্থায়িত্ব ছিল ১০ মিনিট। দমকল বাহিনীর তৎপরতায় এসময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
কর্তৃপক্ষ জানায়, আবর্জনার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়৷ সেখান থেকে পাশে থাকা তিনটি গাড়ি ও একটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে কর্তৃপক্ষ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



