বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ অব্যাহত রেখেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।
রোববার (৩১ জুলাই) সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত স্থানীয় জনগণকে ত্রাণ সহায়তা দেওয়া হয়।
বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ বিওপিগুলো কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০২টি পরিবারের ১ হাজার ৬০৮ জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এদিন সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন কালাইরাগ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৫ নং উত্তর রনীখাই ইউনিয়নের কালাইরাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ১২৯ টি পরিবারের ৫১৬ জনকে ত্রাণ সহায়তা দেওয়া হয়।

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১ নং নিজপাট ইউনিয়নের আসামপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১২৯ টি পরিবারের ৫১৬ জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন সোনালীচেলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২ নং নরসিংপুর ইউনিয়নের পূর্ব চারগাঁও নামক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৪৪টি পরিবারের ৫৭৬ জনকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



