জর্জিয়ায় একটি স্কি রিসোর্টে আটকে পড়া এক বিদেশি পর্যটককে উদ্ধার করতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
দেশটির উত্তরাঞ্চলে গুদাওরি স্কি রিসোর্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঐ পর্যটকও নিহত হয়েছেন।
জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভাখতাং গোমেলাউরি শুক্রবার গণমাধ্যমকে বলেন, দুর্ভাগ্যবশত উদ্ধার করতে যাওয়া হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এ হতাহতের ঘটনায় জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিভাশভিলি একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। প্রতিবেশী দেশ তুরস্কও এ ঘটনায় শোক প্রকাশ করেছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



