চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া এলাকায় লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হওয়ার ঘটনায় গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে এসআই জহিরুল ইসলাম জানান, অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে দণ্ডবিধির ৩৩৮ (ক)/৩০৪ (ক)/৪২৭ ধারায় মামলাটি করা হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে খৈয়াছড়ার বড়তাকিয়া রেল স্টেশনের উত্তরে ঝরনার পাশে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এদের মধ্যে চার শিক্ষকও রয়েছেন। এ ঘটনায় ছয় জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অরক্ষিত রেল ক্রসিং দিয়ে মাইক্রোবাসটি যাওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনটি মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়। ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় গেটম্যান সাদ্দামকে আটক করে পুলিশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



