কুমিল্লার চৌদ্দগ্রামে মসজিদের পুকুরে গোসলে করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- সোনাপুর গ্রামের মধ্যমপাড়া বাড়ির জালাল আহমেদের আট বছর বয়সী ছেলে মো. ফাহিম ও একই বাড়ির বেলাল হোসেনের সাত বছরের ছেলে মো. ফাওয়াজ। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়দের বরাত দিয়ে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, দুপুরে মসজিদের পুকুরে গোসলে যায় ফাহিম ও ফাওয়াজ। দীর্ঘক্ষণ পার হলেও তারা না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে পুকুরপাড়ে দুজনের জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের। পরে পুকুরে নেমে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন তারা।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



