সিলেট-কোম্পানিগঞ্জ বঙ্গবন্ধু সড়কে ‘সাদাপাথর’ পরিবহণ বাসের ধাক্কায় মা-শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ওই সড়কের গোয়াইনঘাট উপজেলাধীন বহরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার কাইতগাঁও গ্রামের রইছ আলীর স্ত্রী দুর্লভী বেগম (৪০) ও তার সন্তান সিদ্দিকুর রহমান (৭)। এ ঘটনায় বাস জব্দ ও চালককে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় মা-ছেলে নিজ বাড়ি থেকে পাশ্ববর্তী ফকিরের গাঁওয়ে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে বহরঘাট এলাকায় পৌছালে সিলেট থেকে ছেড়ে আসা দ্রুত গতির সাদা পাথর পরিবহণ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা ছেলের মৃত্যু হয়।
সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, সাদা পাথর পরিবহণ বাসটি বেপরোয়া গতিতে চালাতে গিয়ে মা ছেলেকে বাস চাপা দেয় চালক। ঘটনার পর বাসটি জব্দ করা হয় এবং চালক মোবারক হোসেনকে আটক করা হয়েছে। তিনি সুনামগঞ্জের ছাতক কামারগাঁওয়ের মফিজ আলীর ছেলে।
তিনি বলেন, নিহতদের মরদেহ বেলা ২টার দিকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



