আন্ত:নগর পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাও স্টেশনে এ ঘটনা ঘটে। এতে করে ২ ঘন্টা বিলম্বে গন্তব্যস্থল সিলেট স্টেশনে এসে পৌছায় আন্ত:নগর পারাবত এক্সপ্রেস।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, পারাবত এক্সপ্রেস ট্রেন ইঞ্জিন বিকল হয়ে দেড় ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বেলা আড়াইটার দিকে পারাবত এক্সপ্রেস ট্রেন সিলেট স্টেশনে এসে পৌছে এবং খানিকটা বিলম্বে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এদিকে, পারাবত এক্সপ্রেস দুইঘন্টা বিলম্বে গন্তব্যস্থলে পৌছায় ট্রেনে থাকা যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হয়। একইভাবে বিপাকে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য অপেক্ষমান যাত্রীরা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



