সিলেটের ফেঞ্চুগঞ্জে গৃহবধূর অশ্লীল ভিডিও ও চিত্র মোবাইল ফোনে ধারণ করে ব্ল্যাকমেইল চেষ্টার অভিযোগে রণি আহমদ (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রোববার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাব। আটককৃত মো. রনি আহমেদ (২৭)উপজেলার মধ্য যুধিষ্ঠিপুর গ্রামের মো. আব্দুল সাত্তারের ছেলে।
র্যাব জানায়, ওই গৃহবধূর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে কথোপকথনের এক পর্যায়ে সেগুলো ধারণ করে রাখেন রণি।পরবর্তীতে গৃহবধূকে ব্ল্যাকমেইলের চেষ্টা করেন। তার চাহিদা পূরণ না করলে এসব ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এ বিষয়ে র্যাব-৯ বরাবরে অভিযোগ দায়ের করলে রনিকে তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি আইফোন, ১টি সিমকার্ড ও মেমোরি কার্ড জব্দ করে র্যাব। রনির মোবাইল ফোনে ওই গৃহবধূর সঙ্গে ভিডিও কলের স্ক্রিন শর্ট পাওয়া যায়।
এ ঘটনায় রনির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরপূর্বক ফেঞ্চুগঞ্জ থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



