শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) জুলাই -ডিসেম্বর ২০২২ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ নবীণবরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
এ সময় কোষাধ্যক্ষ বলেন,
‘বর্তমানে বিশ্বের সাথে তাল মেলাতে মাতৃভাষার পাশাপাশি বিদেশি ভাষার ওপর দক্ষতা অর্জন করতে হবে। বিদেশি ভাষা না জানলে নিজেকে বিশ্ব দরবারে উপস্থাপন করার সুযোগ থাকে না। তাই নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে মাতৃভাষার পাশাপাশি বিদেশি ভাষায় জোর দিতে হবে।’
আইএমএলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর তৈমুরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফরাসি ভাষার সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জার্মান ভাষার খণ্ডকালীন শিক্ষক ও ফরেস্ট্রি এন্ড ইনভারমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, জাপানিজ ভাষার শিক্ষক ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল গণিসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে ইংরেজি, ফরাসি, চাইনিজ, আরবি, জার্মান ও জাপানিজ ভাষা কোর্সের নবীন ভর্তিকৃত শিক্ষার্থীদের উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



