বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর দেশবাসীর প্রতি আহবানে সাঁড়া দিয়ে ব্যকিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট মেট্টোপলিটন পলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।
প্রতিদিন পর্দা অপসারণ করে অন্তত ৭ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করছেন ট্রাফিক বিভাগের সংশ্লিষ্টরা।
জানা গেছে, ট্রাফিক অফিসের ৫টি ফ্লোরের ২৩টি রুমের ৩১টি জানালা থেকে পর্দা অপসারণ করা হয়েছে।পর্দা অপসারণের কারণে ৪২টি বৈদ্যুতিক বাতি জ্বালানোর প্রয়োজন পড়ছে না।
ফলে প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে এবং সর্বনিম্ন বিদ্যুৎ ব্যবহার করে জ্বালানী সাশ্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘন্টা ৪২টি বৈদ্যুতিক বাতি ব্যবহার থেকে বিরত থাকছে ট্রাফিক বিভাগ। এ কারণে প্রতিদিন ৮১৫ ওয়াটে প্রায় ৭ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে।
গত ২৪ জুলাই বেলা ৩ টায় পুলিশ মহাপরিদর্শকের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সকল পুলিশ ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তাগণকে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।
ব্রিফ্রিং শেষে এসএমপি পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং বাস্তবায়নযোগ্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে এসএমপি’র সকল কর্মকর্তাকে নির্দেশ দেন।
এরিই প্রেক্ষিতে এসএমপির উপ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম-সেবা উপরোক্ত কার্যক্রম গ্রহণ করেন।
তিনি আরো বলেন, দেশের প্রতিটি মানুষ যদি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন, তবে বিদ্যুৎ সংকট মোকাবেলা করা সম্ভব হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



