দেশে মুসলিম জনসংখ্যা ছাড়া অন্যান্য ধর্মের জনসংখ্যা হ্রাস পেয়েছে। জনসংখ্যা ও আবাসন শুমারি-২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, হিন্দু জনসংখ্যা ৮.৫৪% থেকে কমে ৭.৯৫%, বৌদ্ধ জনসংখ্যা ০.৬২% থেকে কমে ০.৬১%, খ্রিস্টান জনসংখ্যা ০.৩১% থেকে কমে ০.৩০% এবং অন্যান্য ধর্মের জনসংখ্যা ০.১৪% থেকে কমে ০.১২% এ নেমে এসেছে।
এতে আরও জানানো হয়, মুসলিম জনসংখ্যা ৯০.৩৯% থেকে বেড়ে ৯১.০৪% এ পৌঁছেছে।
সারাদেশে গত ১৫ জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। গত ২১ জুন জনশুমারি শেষ হওয়ার কথা থাকলেও উত্তর-পূর্বাঞ্চলের জেলায় বন্যা শুরু হওয়ায় এসব জেলায় শুমারি কার্যক্রম ২৮ জুন পর্যন্ত চলে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



