সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চেঙ্গেরখাল নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া নৌকার যাত্রী আনফর আলীকে (৬৫) উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (২৬ জুলাই) ভোর থেকে উদ্ধার অভিযান শুরু করে তারা।
এর আগে সোমবার (২৫ জুলাই) বিকেলে নৌকায় করে নদী পর হওয়ার সময় নৌকাটিতে বাল্কহেড ধাক্কা দেয়। এতে হাওয়ারুন বেগম (৫৫) নামে এক নারী মারা যান। ঘটনার পর থেকে তার স্বামী আনফর আলী নিখোঁজ রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে উপজেলার হাতিরকান্দি গ্রামের বাসিন্দা আনফর আলী তার স্ত্রী ও নাতি রুহুল আমিনকে নিয়ে চেঙ্গের খাল নদী পার হচ্ছিলেন। এ সময় গোয়াইনঘাট গামী একটি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দেয়। এতে তিন যাত্রী নদীতে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পর হাওয়ারুন নেছার লাশ ও রুহুল আমিনকে জীবিত উদ্ধার করে স্থানীয় লোকজন। তবে, নিখোঁজ আনফর আলীকে উদ্ধার করা যায়নি। তাকে উদ্ধারে মঙ্গলবার ভোর থেকে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের লাশ উদ্ধার করে। নদী থেকে এক শিশুকেও জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধান ভোর থেকে উদ্ধার অভিযান চলছে।
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত বাল্কহেড জব্দ করা হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



