দি এইডেড হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সাবেক নির্বাচিত সদস্য সৈয়দ এনায়েত হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অবসরপ্রাপ্ত প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সোমবার (২৫ জুলাই) বাদ ফজর বার্ধক্য জনিত কারণে ওসমানীনগর উপজেলার বড় ঈশবপুরে গ্রামে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন সাবেক এই শিক্ষক (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন)। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জনাব সৈয়দ এপতার হোসেন পিয়ার এর বড় ভাই।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



