মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বললেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ফেঞ্চুগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন নির্দেশনা দেন।
তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কটি চার লেনে উন্নীত করার কাজ শুরু করেছেন। সেই সঙ্গে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ, রাস্তাঘাট সংস্কার ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে কাজ করছেন তিনি।
পরবর্তী ফেঞ্চুগঞ্জ থানা কম্পাউন্ডে নতুন ডিউটি রুম ‘কুশিয়ারা’র উদ্বোধন করেন হাবিবুর রহমান হাবিব।
আইনশৃঙ্খলা কমিটির সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, এসিল্যান্ডসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়েত হোসেন প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



