সিলেটে নারীর ধারণকৃত ভিডিও ভাইরালের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে তাদের আটক জরা হয়।
আটককৃতরা হলেন- কানাইঘাট উপজেলার আগতালুক গ্রামের বরকতউল্লার ছেলে আব্দুল্লাহ (৩৮) ও
একই গ্রামের রফিক আহমেদের ছেলে সাইদুল্লাহ ওরফে সহিদুল্লাহ (৩৫)।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৩ আগস্ট জনৈকি নারীর ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সিলেট জেলা পুলিশের নজরে আসে।
এর প্রেক্ষিতে বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে হরিপুর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলা রেকর্ড করা হয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভিযুক্তদের একজন ওই নারীর স্বামীর আপন চাচাতো ভাইয়ের ছেলে এবং ওপরজন সম্পর্কে নাতি।তাদের বাসা ওই নারীর বাসার পাশাপাশি। তারা গোপনে ওই নারীর পর্ণো ভিডিও ধারণ করে ১০ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়াতে ভিডিও ভাইরাল করে দেয়।
তিনি বলেন, এ ঘটনায় ওই নারীর দায়ের করা মামলার দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



