সিলেটে বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ ঘটনায় জড়িত রোকসানা আক্তার (৩৬) নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকা নারীকে আটক ও ২৮ হাজার ৮০০ পিস ইয়াবার চালান জব্দ করে র্যাব। আটক রোকসানা সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আব্দুল হামিদ চোধুরীর স্ত্রী।
র্যাব-৯ এর এএসপি ওবাইন রাখাইন এক সংবাদ বিজ্ঞপ্তি জানান, র্যাব-৯’র অধিনায়ক লে. কর্ণেল আবু মুছা মো. শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপ-অধিনায়ক মেজর শওকত মোনায়েম, এএসপি কামরুজ্জামান ও আব্দুল্লাহ। আটককৃত রোকসানাকে মাদক আইনে মামলা দায়েরক্রমে এসএমপি’র শাহপরাণ (র.) থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



