বেসরকারি হাসপাতালের রান্নাঘরে আচমকা অগ্নিকাণ্ড। প্রাণ বাঁচাতে তিনতলা থেকে ঝাঁপ দিলেন রাঁধুনী। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার স্ট্যাচু মোড় এলাকায়।
যদিও ভাগ্যের জোরে বেঁচে গেছেন ওই মহিলা। তাকে নিচ থেকে বহুবার নিষেধ করা সত্ত্বেও তিনি ঝাঁপ দেন। তবে সেখানে উপস্থিত জনতা তাকে ধরে ফেলায় গুরুতর আঘাত পাননি ওই নারী।
ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও পরিবারের সদস্যরা। তবে সবাই নিরাপদে আছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিলিন্ডার থেকেই এই আগুন লেগেছে।
জানা গেছে, বাঁকুড়ার স্ট্যাচু মোড়ে ওই বেসরকারি হাসপাতালটি রয়েছে। অন্যান্য দিনের মতোই শুক্রবার সকালে হাসপাতালটির রান্নাঘরে কাজ করছিলেন রাঁধুনীরা। তখন হঠাৎ সিলিন্ডার থেকে আগুন ধরে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন।
এই খবর পুরো হাসপাতালে ছড়িয়ে পড়তেই রোগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্রাণ বাঁচাতে এলোমেলো ছোটাছুটি শুরু করেন সবাই। চেষ্টা করেন নিচে নেমে আসার। রীতিমতো হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



