এরশাদ আম্বিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে দেশ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এবার শতাধিক পরিবারকে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ করা হয়েছে।
সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, ত্রাণ ও আর্থিক সহযোগিতার ধারাবাহিকতায় ৫ম ধাপে সিলেটের জকিগঞ্জে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।
শুক্রবার (২২ জুলাই) জকিগঞ্জের সুলতান পুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের নূরানী মাদ্রাসায় পানিবন্দি শতাধিক পরিবারকে চিকিৎিসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মাহতাব আহমদ লস্কর ও স্বাস্থ্যকর্মী সেফা বেগম।
ব্যারিষ্টার সুমনের ত্রাণ কার্যক্রমের সম্নয়ক ও প্রকল্প পরিচালক মো. আহসান হাবীবের তত্তাবধানে অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন সুলতান পুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, জকিগঞ্জ থানার উপ সহকারি পরিদর্শক লব কূমারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ডা. মাহতাব আহমদ লস্কর জানান, জকিগঞ্জে শতাধিক পরিবারের শিশুসহ বড়দের জ্বর, ডায়রিয়া এবং পানিবাহিত নানা রোগের চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।
ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ত্রাণ কার্যক্রমের সম্নয়ক ও প্রকল্প পরিচালক মো. আহসান হাবীব জানান, সিলেট ও সুনামগঞ্জে বন্যার শুরু থেকে বন্যার্তদের সহযোগিতা করা হচ্ছে। ইতিপূর্বে সিলেট ও সুনামগঞ্জের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে ত্রাণ সহায়তা প্রদান, শুকনো খাবার বিতরণসহ নানা ধরণের সহযোগিতা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট ও সুনামগঞ্জের প্রত্যেক উপজেলার ইউনিয়নগুলোতে গুরুত্ব বুঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



