সিলেটের গোলাপগঞ্জে গোলাপগঞ্জে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা বাজার থেকে সোমবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আতিকুর রহমান আতিক গোলাপগঞ্জ উপজেলার খালপার গ্রামের মোবারক আলীর ছেলে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, গ্রেফতারকৃত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আতিক গোলাপগঞ্জ থানার ২০০৬ সালের একটি মামলার ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন থেকেই পলাতক ছিল।
এতে বলা হয়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী এবং গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরীর তত্ত্বাবধানে এএসআই প্রণয় নাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আতিককে গ্রেফতার করতে সক্ষম হন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



