ভারতীয় ওপেনার লোকেশ রাহুল ও বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি প্রেম করছেন বহু দিন ধরে। তাদের প্রেমের বিষয়টি কারো অজানাও নয়। এ জুটি নাকি দ্রুত বিয়ে বন্ধনেও আবদ্ধ হতে যাচ্ছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আথিয়া শেঠি বিখ্যাত অভিনেতা সুনীল শেঠির মেয়ে। যে কারণে এ দুজনের বিয়ের খবর নিয়ে বলিউড থেকে ক্রিকেট মহল, সবখানেই আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে, ২০২৩ সালের প্রথমদিকে বিয়ের পিঁড়িতে বসতে পারেন দুজন। যদিও এতদিন গুঞ্জন ছিল ২০২২ সালের শেষের দিকে বিয়ে করতে পারেন তারা।
প্রতিবেদন বরাতে জানা যাচ্ছে, রাহুল-আথিয়ার বিয়েতে অংশগ্রহণ করবেন ক্রিকেট জগতের তারকারাও। পাঁচ তারকা হোটেলে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এতে আমন্ত্রণ জানানো হবে পারে বলিউড পাড়ার নামিদামি তারকাদের। সম্প্রতি মুম্বাইয়ের পালি হিলসে নাকি নিজেদের বাড়ি বানাচ্ছে আথিয়া ও রাহুল। বিয়ের পর সেখানেই তারা পাকাপাকিভাবে থাকবেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে ভারতের হয়ে অভিষেক হওয়া রাহুলের সঙ্গে তিন বছরেরও বেশি সময় ধরে সঙ্গে প্রেম করছেন আথিয়া। যদিও সেটাকে প্রথমদিকে কেউই সামনে আনেননি। আথিয়ার একটি সিনেমার প্রিমিয়ারে প্রথমবার দুজনকে দেখা যায় একসঙ্গে। সেখানে সুনীল শেঠি রাহুলকে পারিবারিক ছবিতে যোগ দিতে বলেন। এরপর থেকে ধীরে ধীরে দুজনকে একসঙ্গে দেখা যেতে শুরু করে।
এদিকে, ভারতের জার্সিতে রাহুল এখন পর্যন্ত ৪৩টি টেস্ট, ৪২টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে তার রান যথাক্রমে ২ হাজার ৫৪৭, এক হাজার ৬৩৪ ও এক হাজার ৮৩১। টেস্টে ৭, ওয়ানডেতে ৫ ও টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২টি সেঞ্চুরিও করেছেন তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



