সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খোকন মিয়া (৫৫) নামে এক আসামী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে হাজিরা শেষ করে বের হওয়ার পর মামলার প্রতিপক্ষের কয়েকজন তাকে বেধড়ক মারধর করে এবং ছুরি দিয়ে আঘাত করে। পরে তার মৃত্যু হয়।
নিহত খোকন মিয়া জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের মোহাম্মদগঞ্জ গ্রামের ফটিক মিয়ার ছেলে।
নিহতের চাচাত ভাই মাশুক মিয়া বলেন, জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ফয়েজ, শেফুল, সাহানের সঙ্গে মামলা চলছে। সে মামলায় হাজিরা দিতে আজকে আদালতে আসে। কিন্তু মামলার হাজিরা শেষ করার পর আমার ভাই উকিলের মুহুরির সঙ্গে দেখা করতে গেলে তাকে তারা খুন করে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



