ছাতকে বিদ্যুতায়িত হয়ে সেলিম উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের সুহিতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম উদ্দিন দিঘলী চাকলপাড়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সেলিম মিয়া পেশায় একজন জেলে। বৃহস্পতিবার ভোরে পার্শ্ববর্তী গ্রাম সুহিতপুর এলাকায় মাছ ধরতে যান তিনি। সেখানে জাল দিয়ে মাছ ধরতে পানিতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সুন্দর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



