ওমানে বৃষ্টির পানির স্রোতে ভেসে গিয়ে আবু সাঈদ (৪০) নামে মারা যাওয়া এক বাংলাদেশি যুবকের লাশ দেশে এসেছে।
আবু সাঈদের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পুর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রামে। তার বাবা মৃত আব্দুস সোবহান।
আজ বুধবার (২০ জুলাই) দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হবে। মঙ্গলবার রাতে আবু সাঈদের লাশ বাড়িতে নেওয়া হয়।
নিহতের ভাই আবুল কালাম জানান, তার ভাই ওমানের যে শহরে থাকেন সেখানে গত ৮ জুলাই অতিরিক্ত বৃষ্টিপাত হয়। এ সময় আবু সাঈদ একটি ভবন থেকে অন্য ভবনে যাওয়ার পথে পানির স্রোতে ভেসে যান। পরবতীর্তে তার লাশ পাওয়া যায়।
আবুল কালাম জানান, ওমানে অবস্থানরত তার অপর স্বজনরা আবু সাঈদের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করেন। মঙ্গলবার রাতে লাশ বাড়িতে পৌঁছায়। বুধবার দুপুরে স্থানীয় লাফনাউট মাদ্রাসা মাঠে জানাজা হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আবু সাঈদের স্ত্রী, সন্তান রয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



