হবিগঞ্জে রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে গ্যারেজ মালিক ও রিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৬টা দিকে মাধবপুর উপজেলার সুশান সিএনজি স্টেশনের বিপরীতে অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আন্দিউরা ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামে সাদেক মিয়া ছেলে গ্যারেজ মালিক সুজন মিয়া (৩০) ও উপজেলার বুল্লা ইউনিয়নের চানখাবুল্লা গ্রামে মৃত কালা মিয়া ছেলে ব্যাটারি চালিত রিকশা চালক সাহেদ মিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানায়, বিদ্যুৎ লাইন থেকে রিকশার ব্যাটারি প্রতিদিনের মতো চার্জে দেওয়া ছিল। অটোরিকশা গ্যারেজে থেকে বের করার সময় সাহেদ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হযন। তাকে বাঁচাতে গিয়ে অটোরিকশা গ্যারেজে মালিক মো. সুজন মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



