সিলেটে দুই লাখ ছাড়ালো করোনার টিকা গ্রহিতা। প্রথম দিকে টিকা নিতে জনসাধারণের মনে ভীতি কাজ করছিল। সেই শঙ্কা উড়িয়ে টিকা গ্রহিতা বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণে ধীরগতি দেখা দিয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি সিলেটের আনুষ্ঠানিক করোনা ভ্যাকসিন প্রদান শুরু হয়। গত ২০ দিনে মঙ্গলবার (০২ মার্চ পর্যন্ত দুই লাখ এক হাজার ৬০৫ জন করোনা টিকা নিয়েছেন। যা এ অঞ্চলে জনসংখ্যার তুলনায় খুবই কম হিসেবেই দেখছেন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এ কারণে কেন্দ্রে কর্মকর্তাদের জবাবদিহিতা করতে হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, প্রথম ধাপে সিলেট বিভাগে ৪ লাখ ৪৪ হাজার ডোজ করোনার টিকা সিলেটে আসে।এগুলোর অর্ধেকও এখনো শেষ হয়নি। লক্ষ্যমাত্রা ছিল গত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক লোকজনকে টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণে ধীরগতির কারণে অধিদপ্তরে জবাবদিহীতা করতে হচ্ছে। এ নিয়ে করনীয় বিষয়ে বৃহস্পতিবার সভা আহ্বান করা হয়েছে।
২০ ফেব্রুয়ারির পর ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসার ডা. আনিসুর রহমান বলেন, প্রথম ধাপের চালানে বিভাগের জন্য আসা ৪ লাখ ৪৪ হাজার টিকা এখনো পর্যাপ্ত আছে। এরমধ্যে ২লাখ ২৮ হাজার ভ্যাকসিন আসে সিলেটের জন্য। এগুলো শেষ হলে দ্বিতীয় চালান আসবে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, বিভাগে এ পর্যন্ত দুই লাখ ৪৪ হাজার ১২৭ জন নিবন্ধন করলেও টিকা গ্রহণ করেছেন দুই লাখ এক হাজার ৬০৫ জন। বিভাগের মধ্যে সিলেটে ৯১ হাজার ৯৫০ জন রেজিস্ট্রেশন করলেও টিকা নিয়েছেন ৭৭ হাজার ১০২ জন। ৪০ হাজার ২৬৩ জন রেজিস্ট্রেশনকারীর বিপরীতে টিকা নিয়েছেন ৩৫ হাজার ২৬৯ জন। হবিগঞ্জে ৪৬ হাজার ৩৬২ জন রেজিস্ট্রেশন করলেও টিকা গ্রহণ করেছেন ৩৬ হাজার ৭৯৬ জন। মৌলভীবাজারে ৬৫ হাজার ৫৫২ জন রেজিস্ট্রেশন করে মঙ্গলবার পর্যন্ত ৫২ হাজার ৪৩৮ জন টিকা নিয়েছেন।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় ভ্যাকসিন গ্রহিতার সংখ্যা ৪ হাজার ৬৬৯ জন। এরমধ্যে পুরুষ দুই হাজার ৭০১ জন এবং মহিলা এক হাজার ৯৬৮ জন। এরমধ্যে সিলেটে ২ হাজার ১০৪ জন ভ্যাক্সিন নিয়েছেন। তন্মধ্যে পুরুষ এক হাজার ২৩১‘ এবং নারী ৮৭৩ জন। সুনামগঞ্জে ৯৩৯ জন টিকা নেন। এরমধ্যে পুরুষ ৫০৩ এবং মহিলা ৪৩৬ জন। হবিগঞ্জে ৮০১ জন টিকা নেন। এরমধ্যে পুরুষ ৪৭৫ এবং নারী ৩৩২ জন। এছাড়া মৌলভীবাজারে ৮১৯ জন টিকা নিয়েছেন। যারমধ্যে পুরুষ ৪৯২ এবং মহিলা ৩২৭ জন।
গত ০৭ ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে সিলেটে করোনা ভ্যাকসিন প্রয়োগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওইদিন সিলেটে প্রথম টিকা নেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।
এরআগে গত ৩১ জানুয়ারি সিলেটে ২ লাখ ২৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছায়। বিভাগে আসে ৪ লাখ ৪৪ হাজার ডোজ। একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে ভ্যাকসিন নগরের চৌহাট্টাস্থ সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। প্রতি কার্টুনে আসে এক হাজার ২০০ ভায়াল।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



