সিলেটের গোলাপগঞ্জ ও কানাইঘাট উপজেলা এলাকা থেকে মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে ৭৮৫পিস ইয়াবা এবং ১৮৩ বোতল বিদেশী মদ উদ্ধার’সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ।
সোমবার (১৮ জুলাই) গোলাপগঞ্জ এলাকায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন সিলেট জেলার গোলাপগঞ্জ থানার বহরগ্রাম এলাকার বাসিন্দা ইচরাফ আলীর পুত্র মো. কামাল উদ্দিন (৫১) ও মো. বেলাল উদ্দিন (৩৫)। আওই গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের পুত্র মো. কামাল উদ্দিন (২৬)।
বুধবার (১৯ জুলাই) অপর এক অভিযানে ইসলামপুর ক্যাম্প, সিলেট এর অভিযানে কানাইঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের অবৈধ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের ও জব্দকৃত আলামত গোলাপগঞ্জ ও কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



