সিলেটে হোটেলে রাতযাপন করতে গিয়ে ধরা খেলেন পাঁচ নারী-পুরুষ। অসামাজিকতার দায়ে তাদের আটক করেছে পুলিশ। রোববার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে নগরের তালতলাস্থ রহমানীয়া আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারের ফাজিলপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে কবির আহমদ (৩৩), কিশোরগঞ্জ জেলা সদরের লতিফপুরের সামছুল ইসলামের ছেলে শাহপরান খাদিমপাড়া ৩২/২ বাসার বাসিন্দা রুবেল আহমদ (২৬)। এছাড়া ওই হোটেলের ম্যানেজার দক্ষিণ সুনামগঞ্জের শিমুলগঞ্জ মুক্তাখাই নোয়াখালি বাজারের মহব্বত আলীর ছেলে আফাজ মিয়াকেও (২৮) আটক করা হয়। তাদের সঙ্গে দুই নারীকেও আটক করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্র জানায়, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এসআই(নিরস্ত্র) সাজেদুল করিম সরকার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



