করোনায় সিলেটে অনেকটা হলেও স্বস্তি ফিরে এসেছে। দিনে দিনে কমছে আক্রান্ত ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৩ জন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ সময়ে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে কেউ মারা যাননি।
আর করোনা আক্রান্ত ৬৩ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলার ১৮ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ১০ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ২৪ করোনা আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ১৩০ জনের।
সোমবার পর্যন্ত বিভাগে মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৮২৭ জন, সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৭ জন এবং মৌলভীবাজারের ৭২ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরো ১১২ জন মারা গেছেন।
গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৯৮৯ জন। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৫৮১ জন।
আর হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৪ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ১২২ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ৬ জন।
এছাড়া বিভাগের চার জেলার আরও ১১২ জন রোগি ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ ৩৩ জন। উপস্বর্গ নিয়ে ৭৩ জন এবং আইসিইউতে রয়েছেন ০৬ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



