মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আকলিমা বেগম (২৫) নামে প্রবাসফেরত এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, আকলিমা বেগম মাধবপাশা গ্রামের আবুল কাশেমের মেয়ে। তার স্বামী পারভেজ মিয়া কচুয়া উপজেলার চকরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাদের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই দেশে ফিরে আসেন আকলিমা। দেশে আসার পর স্বামী পারভেজের কাছে কাতার থেকে পাঠানো টাকার হিসাব চান আকলিমা। পারভেজ সব টাকা খরচ করে ফেলেছেন বলে আকলিমাকে জানান। এ নিয়ে স্বামী-স্ত্রীর প্রায় প্রতিদিনই ঝগড়া হতো। রবিবার রাতেও তাদের ঝগড়া হয়। সোমবার আকলিমার মা এসে ঘর তালা দেওয়া দেখে সন্দেহ হয়। দরজা ভেঙে আকলিমার লাশ পড়ে আছে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ধারণা করছি- এটি হত্যাকাণ্ড।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



