হবিগঞ্জের মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ মো. মাসুক মিয়া (২৮) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। সে মাধবপুর উপজেলার রামনগর গ্রামের মৃত মন্নর আলীর পুত্র।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার (১৭ জুলাই) ভোর বেলায় মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. আমিনুর রহমানের নেতৃত্বে বিজিবি’র একটি টহল টিম উপজেলার সীমান্তবর্তী রামনগর এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মাসুক মিয়াকে আটক করে।
এসময় বিজিবি’র উপস্থিতি ঠের পেয়ে একই এলাকার মৃত তাউজ মিয়ার পুত্র আ. আওয়াল পালিয়ে যায়। বিজিবি ৫৫ ব্যাটেলিয়ন’র অধিনায়ক লে: কর্নেল সামিউন্নবী চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



