মৌলভীবাজার কমলগঞ্জে বায়েজিদ মিয়া নামে ২২ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বায়েজিদ একই গ্রামের খায়রুল ইসলাম চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন বায়েজিদ। সকালে ঘুম থেকে না ওঠায় তাকে ডেকে তুলতে যান পরিবারের সদস্যরা। এ সময় তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে জানান তারা। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কমলগঞ্জ থানার এসআই সুরুজ আলী বলেন, মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



