সিলেটে নিজ অফিসে বাবুর্চির হাতে এনজিও কর্মকর্তা আশা’র কর্মকর্তাকে উপর্যপরি কুপিয়ে হত্যা করা হয়েছেন।
রোববার (১৭ জুলাই) দুপুরে ফেঞ্চুগঞ্জ সারকারখানা পুরানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম (৪৮) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মৃত আলহাজ্ব আব্দুর রহিমের ছেলে।
তিনি উপজেলার মাইজগাও ইউনিয়নের অন্তর্গত পুরানবাজার নিজামপুর আশা ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া এন্ড ডিএসবি) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, অজ্ঞাত কারণে কারণে বাবুর্চি ফজল মিয়া (৩৬) দা দিয়ে মাথা ও মুখে এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকারী ফজল মিয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরের চক এলাকার শরীফ উদ্দিনের ছেলে। তাকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়াত হোসেন বলেন, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কোপা দা উদ্ধার করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



