সিলেট-৩ আসনের উপ নির্বাচনে নব নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন হাবিবুর রহমান হাবিব। রোববার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হিসেবে তাঁকে শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।শপথগ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন হাবিবুর রহমান।
শপথ শেষে হাবিবুর রহমান হাবিব বলেন, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন। আমৃত্যু যেনো সেই বিশ্বাস ধরে রেখে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। সবার কাছে এই দোয়া চান তিনি।
গত ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের অনুষ্ঠিত উপনির্বাচনে ৬৫ হাজার ৩১২ ভোটের ব্যবধানে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তার প্রাপ্ত ভোট ৮৯ হাজার ৭০৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক।আতিক পেয়েছিলেন ২৪ হাজার ৭৫২ ভোট।
এ আসনে ৩ লাখ ৪৯ হাজার ৮৭৩ ভোটারের মধ্যে ১৪৯ কেন্দ্রে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৫৯১ টি। তবে কোনো ভোট বাতিল হয়নি।
এবারই প্রথম সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৩ আসনের নির্বাচনে ইলেক্ট্রনিক্স ডিভাইসে (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



