সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে ফারজানা (২০) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে।
মারা যাওয়া ফারজানা বালাগঞ্জ উপজেলার দোহালিয়া গ্রামের আক্তার আলীর স্ত্রী। তারা শিববাড়ী এলাকার জৈনপুর ১নং ওয়ার্ডের সেলিম মিয়ার কলোনিতে বসবাস করতেন।
শনিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ওই কলোনিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল বলেন, খবর পেয়ে আমরা ওই তরুণীর লাশ উদ্ধার করেছি। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সে ভেতর থেকে দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে জানিয়ে এসআই শহিদুল বলেন, বেশ কয়েকদিন ধরে ফারজানা ও আক্তারের মধ্যে মনমালিন্য চলছিল। এই অভিমান থেকে হয়তো তিনি আত্মহত্যা করেছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



