সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ আর নেই।
বুধবার (০৩ মার্চ) সকাল ৭টায় তাঁর নগরের দরগাহ গেইট সংলগ্ন নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহি রেখে গেছেন।
সিলেট চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি আবু তাহের মো. শোয়েব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বাদ আসর দরগাহ হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। তাছাড়া সিলেট চেম্বারের পক্ষ থেকেই শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হবে।
জানা গেছে, মো. সালাহ উদ্দিন আলী আহমদ একজন সফল ব্যবসায়ী ছিলেন। নগরের দরগাহ গেইট হোটেল স্ট্যার প্যাসিফিকের পরিচালক, আমদানি-রফতানি কারক প্রতিষ্ঠান ছাড়াও ঢাকা, সিলেট ও চট্ট্রগ্রামে তাঁর একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাছাড়া তার সহোদররাও ব্যবসায় স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



