স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে চলতি জুলাই মাস থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উপকাভােগীদের থেকে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত থাকবে বলে জানিয়েছে সিলেট প্রশাসন।
বন্যায় সিলেট জেলা ও সিটি করপোরেশন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ লক্ষ মানুষ। এতে বন্যা দুর্গত এলাকার মানুষের জীবিকা নির্বাহ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৭জুন জেলা এনজিও কার্যক্রম পরিবীক্ষণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।ওই সভার কার্যবিবরণীর ৯ নম্বর সিদ্ধান্ত মােতাবেক স্ব স্ব উপকাভােগীদের থেকে জুলাই থেকে সেপ্টম্বর পর্যন্ত ঋণের কিস্তি আদায় না করতে সিদ্ধান্ত নেয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আনোয়ার সাদাত স্বাক্ষরিত ৪ জুলাই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন দেয় জেলা প্রশাসন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



