সুনামগঞ্জের তাহিরপুরে পানিতে ডুবে আফরোজা বেগম (১০) এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উপজেলার বাদাঘাট ইউনিয়নের নাগরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আফরোজা উপজেলার বাদাঘাট ইউনিয়নের নাগরপুর গ্রামের শুক্কুর আলীর মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, এদিন বিকেলে খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয়ে আফরোজা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে হন্য হয়ে খুঁজতে থাকেন।
এক পর্যায়ে বসতবাড়ির পাশে একটি পুকুরে শিশুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় আফরোজাকে। পরে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী বাদাঘাট বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষনা করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের স্বজনরা অনুমতি সাপেক্ষে শিশুর মরদেহ নিয়ে দাফন করেছেন।
এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...