সিলেট নগরীর প্রধান ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে।
রোববার (১০ জুলাই) সকাল ৮টায় শাহী ঈদগাহ ময়দানে নামাজের আগে বয়ান পেশ করেন সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবু হোরায়রা।
শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন,সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এছাড়া বিভিন্ন প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন নামাজ আদায় করেন।
ঈদুল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে বিশেষ মোনাজাত করেন মাওলানা মো. আবু হোরায়রা।
এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদ জামাতে প্রবেশের মুখে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ছিল।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



