পবিত্র ঈদ উল আযাহার নামাজে স্মরণকালে ভয়াবহ বন্যা দুর্গতদের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়েছে। রোববার (১০ জুলাই) সকাল ৮টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মায়দানে নামাজ শেষে ওই দোয়া করা হয়।
নামাজের আগে ইমাম ঈদের বিভিন্ন বিষয়ের উপর বয়ান দেন। নামাজের পর খুতবা পড়ে শোনানো হয়। পরে বন্যার্তদের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।
কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়, ইমামতি করেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাত হয়৮টায়, ইমামতি করেন হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন এবং তৃতীয় জামাত ৯টায়, ইমামতি করেন হাফেজ আব্দুল হাকিম।
কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর প্রায় বেশ কয়েকটি মসজিদে বিশেষ মোনাজাতে দেশের বন্যার্তদের জন্য মোনাজাত ও দোয়া করা হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



